কোচবিহার, ১৮ মেঃ বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্দারান ফুলবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিলসি এলাকায়।মৃতের নাম গোপাল বর্মন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন মাঠে গরু আনতে গিয়েছিলেন গোপাল বর্মন।তখনই বাজ পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পর তড়িঘড়ি ব্যক্তিকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।





