শিলিগুড়িশারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ১৬ বছর বয়সে দুর্গাপ্রতিমা তৈরি করে নজর কাড়লো শিলিগুড়ির রুদ্র
শিলিগুড়ি, ১৬ অক্টোবর: বয়স মাত্র ১৬ বছর। কথা বলতে পারে না ঠিকভাবে, তবে নিজের শিল্পকর্মের মাধ্যমে নীরবেই প্রতিভার পরিচয় দিচ্ছে শিলিগুড়ির জ্যোতিনগরের কিশোর রুদ্র রায়। রুদ্র নিজের হাতে তৈরি করেছে ছোট্ট এক দুর্গাপ্রতিমা। প্রতিমার গড়ন থেকে শুরু করে রং ও সাজসজ্জা—সবকিছুতেই ফুটে উঠেছে তার সৃজনশীলতা ও শিল্পের প্রতি গভীর ভালোবাসা। মাত্র এক বছর আগে প্রতিমা তৈরির কাজে হাতেখড়ি হয় রুদ্রর।…











