উত্তরবঙ্গবিশ্ব পর্যটনে ফের ঐতিহাসিক কৃতিত্ব, ‘লোনলি প্ল্যানেটে’ সেরা গন্তব্যের স্বীকৃতি পেল ডিএইচআর
শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ বিশ্ব পর্যটনে ফের ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করলো দাজিলিং হিমালয়ান রেলওয়ে। বিশ্বের অন্যতম ভ্রমণ নির্দেশক সংস্থা ‘লোনলি প্ল্যানেট’এর প্রকাশিত ‘বেস্ট ইন ট্রাভেল ২০২৭’ তালিকার বিশ্বসেরা পর্যটন অভিজ্ঞতার মধ্যে স্থান করে নিয়েছে ঐতিহ্যবাহী ‘টয়ট্রেন’। আন্তর্জাতিক স্তরে বিশ্বখ্যাত ভ্রমণ ম্যাগাজিন ও গাইডবুকের স্বীকৃতি দাজিলিং হিমালয়ান রেলওয়ের গৌরবকে বিশ্বমঞ্চে আরও এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন…







