দার্জিলিং, ২ আগস্টঃ সাতসকালে দার্জিলিং রেল স্টেশনে দুর্ঘটনা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনের লোকো শেডের কাঠের ছাদ ভেঙে দুর্ঘটনায় আহত হলেন ৭ জন কর্মী।
জানা গিয়েছে, এদিন ঘটনার সময় লোকো শেডে কর্মরত ছিলেন বেশ কয়েকজন কর্মী। ছাদ ভেঙে পড়ায় ৭ জন লোকো শেড কর্মী আহত হয়েছেন।কয়েকজনের আঘাত তুলনামূলকভাবে কম হলেও, সকলকেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিন দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করেন অন্যান্য রেলকর্মীরা।দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।




