সাহুডাঙ্গিতে মাছ ধরার জালে আটকে পড়লো ১১ ফুট লম্বা অজগর

রাজগঞ্জ, ১১ জুলাইঃ মাছ ধরার জালে আটকে পড়লো প্রায় ১১ ফুট লম্বা অজগর, চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গি স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির পুকুরে মাছ ধরার জন্য পাতা জালে একটি বিশাল আকৃতির অজগর আটকে পড়ে। বিষয়টি নজরে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা বন দফতরে খবর দেন।

খবর পেয়ে আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে অজগরটিকে উদ্ধার করে।

বনদফতরের এক কর্মী জানান, মাছ ধরার জালে আটকে পড়ায় অজগরটি নড়াচড়া করতে পারছিল না। অজগরটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes