শিলিগুড়ি, ২৩ জুনঃ এটিএম কাউন্টার থেকে এটিএম মেশিন ভেঙে টাকা লুটের চেষ্টা দুষ্কৃতীদের। শিলিগুড়ির শক্তিগড় এলাকার ঘটনা। গতকাল রাতে ঘটনাটি ঘটে। এটিএম মেশিন বাইরে বের করে নিয়ে আসলেও তা নিয়ে যেতে পারেনি দুষ্কৃতীরা। রাস্তায় ফেলেই পালিয়ে যায়। ভল্টও খুলতে পারেনি দুষ্কৃতীদের দল। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যায় এনজপি থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ জোগাড় করে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
শিলিগুড়িতে এটিএম লুটের চেষ্টা, মেশিন রাস্তায় ফেলে পালালো দুষ্কৃতীরা

Share this story
More from শিলিগুড়ি
শিলিগুড়িফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি, সোনা-রুপোর গয়না ও নগদ টাকা উধাও
শিলিগুড়ি, ৯ অক্টোবর: মাটিগাড়া থানা অন্তর্গত শিশুডাঙ্গি এলাকায় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে দিনদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির ছাদ দিয়ে ঢুকে লোহার দরজা ও দুটি আলমারির লকার ভেঙে সোনা-রুপোর গয়না এবং লক্ষাধিক টাকা নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুডাঙ্গি এলাকায় মা কিরণ শর্মার সঙ্গে থাকেন আকাশ শর্মা।…
শিলিগুড়িফুলেশ্বরী রেলগেট খুলে দেওয়ার দাবিতে একদিনের ধর্মঘট ও প্রতীকী প্রতিবাদে সামিল ব্যবসায়ীরা
শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ পুজোর মুখে ফুলেশ্বরী রেলগেট বন্ধ করে দেওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এলাকার ব্যবসায়ীরা। রেলগেট অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার একদিনের ধর্মঘটের ডাক দিয়ে প্রতীকী প্রতিবাদে সামিল হলেন ফুলেশ্বরীর ব্যবসায়ীরা। আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণাও করা হয়েছে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে। ব্যবসায়ীদের অভিযোগ, সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা না করেই হঠাৎ ফুলেশ্বরী রেলগেট বন্ধ করে দিয়েছে রেল…
শিলিগুড়িপশ্চিমবঙ্গে বিজেপি আরও শক্তিশালী হবে- দাবী করলেন শমীক ভট্টাচার্য
শিলিগুড়ি, ৮ অক্টোবর: আগামী ২০ বছরেও পশ্চিমবঙ্গের পাশাপাশি কেন্দ্রেও ক্ষমতা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার শিলিগুড়ির মল্লাগুড়িতে জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমতা থেকে সরানো সম্ভব নয়। একইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়…
শিলিগুড়িশিলিগুড়িতে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের
শিলিগুড়ি, ৮ অক্টোবরঃ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে গ্রেফতার সহ দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ একাধিক নেতা নেত্রীর উপর পুলিশি আক্রমের অভিযোগ তুলে শিলিগুড়িতে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলো কংগ্রেস। এদিন দলের নেতা-কর্মীরা মিছিল করে ঘটনার প্রতিবাদ জানান।এই মিছিল থেকে জ্ঞানেশ কুমারকে গ্রেফতারের দাবী জানানো হয়। দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি সুবিন ভৌমিক জানান, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে…
