করোনার বিরুদ্ধে দেশজুড়ে লড়াই চলছে। লকডাউন পরিস্থিতিতে অনেকেই বাড়িতে নিজেদের একা মনে করছেন। সেকারণে মনোবল, আত্মবিশ্বাস বাড়াতে এবার বাড়ি বাড়িতে মোমবাতি, প্রদীপ জ্বালানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ সকাল ৯ টায় এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ৫ এপ্রিল রাত ৯ টা থেকে ৯ মিনিট পর্যন্ত বাড়ির সমস্ত লাইট বন্ধ রেখে বাড়িতে দরজা কিংবা ব্যালকনিতে মোমবাতি, প্রদীপ, টর্চ কিংবা মোবাইল ফ্ল্যাশ লাইট জ্বালান। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও জানান। আবেদন করেন কেউ বাড়ির বাইরে যাবেন না।
৫ এপ্রিল রাত ৯ টায় বাড়িতে মোমবাতি-প্রদীপ জ্বালান, আবেদন প্রধানমন্ত্রীর

Share this story
More from General
Generalশিলিগুড়ির চামটা রেলওয়ে ব্রিজের নীচে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ শিলিগুড়ির চামটা রেলওয়ে ব্রিজের নিচে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবক রেললাইন ধরে হাঁটছিল।সেইসময় একটি দ্রুতগামী ট্রেন তাকে ধাক্কা মারে।ট্রেনের ধাক্কায় রেলওয়ে ব্রিজের নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। পরে স্থানীয়রা মাটিগাড়া থানা এবং রেলওয়ে পুলিশকে খবর দেয়।জংশন টাউন জিআরপি পৌঁছে মৃতদেহ…
Generalদুধিয়ায় পিকনিক সেরে ফেরার পথে দুর্ঘটনা, বাস উল্টে আহত ৫
শিলিগুড়ি, ১৩ জানুয়ারিঃ দুধিয়া থেকে পিকনিক করে মালদায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লো একটি বাস।ঘটনায় আহত হয়েছেন ৫ জন।রবিবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন গাড়িধুরা এলাকায়। জানা গিয়েছে, মালদা থেকে বাসে করে পিকনিক করতে দুধিয়ায় আসে একটি পিকনিকের দল।পিকনিক সেরে ফেরার সময় গাড়িধুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।ঘটনায় বাস চালক সহ ৫ জন আহত হন।খবর পেয়ে গাড়িধুরা ফাঁড়ির…
Generalকেঁচো খুঁড়তে কেউটে! শিলিগুড়িতে চাঞ্চল্যকর ঘটনা
শিলিগুড়ি,১৯ ডিসেম্বরঃ এ যেন কেঁচো খুঁড়তে কেউটে বের হওয়ার জোগাড়। ট্র্যাফিক আইন ভাঙায় দুই যুবককে ধরতে গিয়েছিল ট্র্যাফিক পুলিশ। কিন্তু শেষে আসল ঘটনা জেনে অবাক হয়ে যান পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার সকালে জংশন এলাকায় দুই যুবককে বিনা হেলমেটে বাইক চালাতে দেখেন ট্র্যাফিক পুলিশ কর্মীরা। সেই সময় তাঁদের আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু দুইজন সেখান থেকে পালিয়ে যায়। পরে কমিশনারেটের কাছে দুইজনকে…
Generalআগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী
শিলিগুড়ি, ১৮ অক্টোম্বরঃ আগামী ২০ অক্টোবর বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানালেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত। বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন জেলার মানুষ এই বিমানবন্দরের উপর নির্ভরশীল।পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর এই বাগডোগরা বিমানবন্দর। নির্বাচনের পর থেকে বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে…
