খড়িবাড়ি, ২০ ফেব্রুয়ারিঃ পিকআপ ভ্যানে মহিষ পাচারের ছক।অসম পাচারের আগেই মহিষ উদ্ধার করলো খড়িবাড়ি থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ২।
জানা গিয়েছে, খড়িবাড়ির থানঝোড়া চা বাগান সংলগ্ন এলাকায় ১০টি মহিষ সহ দুটি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় গ্রেফতার মহম্মদ আফজাল এবং নজরুল আনসারীকে।ধৃতরা নকশালবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, মহিষগুলি বিহার থেকে আনা হয়েছিল এবং অসমের দিকে পাচারের পরিকল্পনা ছিল। চালকদের কাছে বৈধ নথিপত্র না পাওয়ায় মহিষগুলিকে খোয়াড়ে পাঠানো হয়েছে এবং পিকআপ দুটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।

