প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ বর্তমান পুরবোর্ড! প্রতিবাদে আগামী ২৬ আগস্ট পুরনিগম অভিযান বামেদের

শিলিগুড়ি, ২৪ আগস্টঃ প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ বর্তমান পুরবোর্ড।তারই প্রতিবাদে আন্দোলনের পথে বামেরা।আজ সাংবাদিক বৈঠক করে জানালেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য।


ইতিমধ্যেই আন্দোলনের তোড়জোড় শুরু করেছে দার্জিলিং জেলা সিপিএম।আগামী ২৬ আগস্ট পুরনিগম  অভিযানের ডাক দিয়েছে জেলা সিপিএম।মূলত জল, পাট্টা, শহরের ট্রাফিক ব্যবস্থা ও শহরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের দাবি নিয়েই মূলত তাদের এই আন্দোলন বলে জানা গিয়েছে।

এদিন সাংবাদিক বৈঠকে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য জানান,শহরবাসীকে নানান প্রতিশ্রুতি দিয়ে পুরনিগমে ক্ষমতায় এসেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।শহরবাসীও প্রত্যাশা পূরণের আশায় চেয়ে রয়েছে।এখনও কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বর্তমান পুরবোর্ড।অবিলম্বে মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এই দাবি নিয়ে পুরনিগম অভিযান করবে বামেরা এমনটাই জানান তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *