শিলিগুড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ দুষ্কৃতি গ্রেফতার 

শিলিগুড়ি, ২২ মার্চঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল এনজেপি থানার পুলিশ। গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে সেন্ট্রাল কলোনি এলাকা থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।ধৃতদের নাম বিকাশ সরকার, অখিল সরকার এবং মাখন ভক্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৮-১০ জনের একটি দল এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে অভিযান চালায়।পুলিশ দেখতে পেয়েই বেশ কয়েকজন পালিয়ে যায়। তবে ধরা পড়ে যায় তিনজন।
ধৃত তিনজনকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *