ফাঁসিদেওয়া, ৩১ মার্চঃ বিচারাধীন থাকার পর এবারে ডিলিট হল ফাঁসিদেওয়ার এক বিএলও’র নাম।
জানা গিয়েছে, ফাঁসিদেওয়ার বুধাঁরুগাও, ২৭/২১৯ নম্বর বুথে মোট ভোটার ছিল ৮৯২জন। প্রথম পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হওয়ার পর ৩৪৪জন ভোটারের নাম বিচারাধীন অবস্থায় ছিল।দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতেই বাদ পড়েছে ৩২২জন ভোটার। মাত্র ২২জন ভোটারের নাম তালিকায় যুক্ত হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বুথের বিএলও এর নাম বাদ পড়েছে। নাম বাদ পড়তেই এদিন এলাকায় টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাদ পড়া ভোটাররা।
নাম উঠলেই বুথে ভোট হবে, অন্যথায় ভোট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ভোটাররা ভোটাররা।অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের টার্গেট করেছে নির্বাচন কমিশন। ২০০২ ভোটার তালিকায় নাম থাকার পরেও পুরানো নথিপত্র দিয়েও নাম বাদ করেছে নির্বাচন কমিশন।
