শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের গলানো সোনা-সহ এক যুবককে গ্রেফতার করলো প্রধাননগর থানার অ্যান্টি-ক্রাইম উইং।ধৃতের নাম প্রেম কুমার।বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে মোট সাত পিস গলানো সোনা উদ্ধার হয়েছে।যার ওজন ২০২ গ্রামেরও বেশি।
উদ্ধার হওয়া সোনার বৈধ নথিপত্র দেখাতে পারেনি ধৃত। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সোনা গলিয়ে বিহার থেকে শিলিগুড়িতে আনা হয়ে থাকতে পারে।উদ্ধার হওয়া সোনা কোনও চুরি বা ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তার তদন্ত শুরু করেছে পুলিশ।ধৃতকে আজ আদালতে পেশ করা হয়।





