শিলিগুড়িতে ৫ বছর আগে চুরি যাওয়া বাইক উদ্ধার, গ্রেফতার চোর 

শিলিগুড়ি, ২০ ডিসেম্বরঃ পাঁচ বছর আগে চুরি যাওয়া একটি বাইক উদ্ধার এবং ঘটনায় একজনকে গ্রেফতার করলো শিলিগুড়ির খালপাড়া ফাঁড়ির পুলিশ। 
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের নভেম্বর মাসে সেবক মোড়ের কাছে বাটা গলি থেকে কৃষ্ণ প্রসাদের বাইক চুরি হয়।ঘটনার পর শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।এরপর দীর্ঘদিন ধরে বাইকটির কোনও হদিস পাওয়া যায়নি। যদিও পুলিশ তদন্ত জারি রাখে।
গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঝংকার মোড় বিবেকানন্দ রোড এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহজনক বাইক দাঁড় করিয়ে তল্লাশি চালায়।সেইসময় পুলিশ জানতে পারে যে ২০২০ সালের নভেম্বরে বাটা গলি থেকে চুরি হওয়া বাইক। 
এরপর গ্রেফতার করা হয় চোরকে।ধৃতের নাম প্রাণকৃষ্ণ মজুমদার। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *