নকশালবাড়িতে ৫টি নতুন রাস্তার শিলান্যাস

নকশালবাড়ি, ৪ ফেব্রুয়ারিঃ ‘আমাদের পাড়া আমাদের সমাধানে’ ক্যাম্পে আবেদনের পরেই এক গ্ৰামেই ৫টি নতুন রাস্তার শিলান্যাস।
নকশালবাড়ির মনিরাম গ্ৰাম পঞ্চায়েতের কেটুগাবুর জোত গ্ৰামে ৪০০ মিটারের ৫টি নতুন রাস্তার কাজ শুরু হল।এতদিন গ্ৰামে একাধিক রাস্তাই ছিল মাটির। বর্ষা এলেই অবস্থা দুর্বিসহ হয়ে উঠতো।দীর্ঘদিন বিভিন্ন জায়গায় জানিয়েও সমস্যা মেটেনি। অবশেষে আমাদের পাড়া আমাদের সমাধানে ক্যাম্পে আবেদন জানিয়ে সমস্যার সমাধান হল। 
এদিন ৫টি পাকা রাস্তার শিলান্যাস করেন মনিরাম গ্ৰাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ। খুশি স্থানীয়রা। 
প্রধান জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলির দাবি জানিয়েছিল কেটুগাবুর জোতের গ্ৰামবাসীরা।আজ থেকে কাজ শুরু হবে।বিজেপি বিধায়ক ও সাংসদ এই এলাকায় ভোটে জিতলেও কোনো কাজ করেনি। রাজ্য সরকারের পাকা রাস্তা দিয়ে হেঁটে আবার ২৬এর ভোট চাইতে আসবে বলে কটাক্ষ করেন প্রধান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *