ফাঁসিদেওয়া, ৫ এপ্রিলঃ গ্ৰাম থেকে একের পর এক উধাও হয়ে যাচ্ছিল গবাদিপশু।অবশেষে চিতাবাঘ খাঁচা বন্দি হতেই স্বস্তি ফিরলো ফাঁসিদেওয়ার ঘোষপুকুরের ফৌজিজোতে।
জানা গিয়েছে, প্রায় মাসখানেক ধরে চিতাবাঘের আতঙ্কে ছিলেন ফাঁসিদেওয়ার ফৌজিজোতের বাসিন্দারা।উধাও হচ্ছিল গবাদিপশু।এরপরই এলাকায় খাঁচা বসানোর দাবি জানান স্থানীয়রা। সম্প্রতি আনারস বাগান থেকে চিতাবাঘের শাবক উদ্ধার হয়। গত দুদিন আগে এক ব্যক্তির ব্যক্তিগত চা বাগানে খাঁচা পাতে ঘোষপুকর বনদফতর।
আজ ভোরে খাঁচাবন্দি হয় একটি চিতাবাঘ।স্থানীয়রা বিষয়টি দেখে বনদফতরকে খবর দিলে ঘোষপুকুর বনদফতরের কর্মীরা পৌঁছে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে। উদ্ধার চিতাবাঘটি স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে খবর।
চিতাবাঘ খাঁচাবন্দি হতেই স্বস্তিতে বাসিন্দারা।তবে আরও চিতাবাঘ রয়েছে বলে আশঙ্কা স্থানীয়দের।
