রাজগঞ্জ, ৩১ মার্চঃ আগামীকাল আমবাড়িতে নির্বাচনী জনসভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
রাজগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে এই নির্বাচনী জনসভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল দুপুরে এই জনসভা রয়েছে। তার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে রাজগঞ্জ বিধানসভার আমবাড়ি সুদামগঞ্জ এলাকার মাঠে।
আজ সেই মাঠ পরিদর্শনে আসেন তৃণমূলের নেতৃত্বরা।মাঠে মঞ্চ তৈরীর সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন।আগামীকাল প্রায় পঞ্চাশ হাজার কর্মী সমর্থকের জমায়েত হবে এই সভা মঞ্চে বলে জানান নেতৃত্বরা।
