নকশালবাড়ি, ৭ ফেব্রুয়ারিঃ নকশালবাড়িতে শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। তার সঙ্গে ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিরাজ সরকার ও মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় একটি বাড়িতে আগুন লাগে।আগুনের জেরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়।ঘটনায় একটি পরিবারের ২টি ঘর সহ আসবাবপত্র, নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনে আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে আরও একটি ঘর।
এদিন সভাধিপতি মহকুমা পরিষদের তহবিল থেকে বেশি ক্ষতিগ্রস্থ পরিবারকে ৩৫ হাজার ও কম ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।পাশাপাশি এলাকায় লাইট ও জলের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও ঘিঞ্জি এলাকা হওয়ায় তা ঢুকতে পারেনি। আগামীদিনের কথা চিন্তা করে সকলকে নিয়ে আলোচনা করে এর সমাধান সূত্র বের করার আশ্বাস দেন মহকুমা পরিষদের সভাধিপতি। একই সঙ্গে ব্লক প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্থদের সাহায্য করা হয়।
