নকশালবাড়িতে ভয়াবহ আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করলেন বিধায়ক

নকশালবাড়ি, ৭ ফেব্রুয়ারিঃ নকশালবাড়িতে ভয়াবহ আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করলেন মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার বিধায়ক আনন্দময় বর্মন।


এদিন তার সঙ্গে ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য শৈলেন রায় ও সহ অন্যান্য নেতৃত্বরা।

বিধায়ক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন বিধায়ক।আগামীদিনে পরিবারের পাশে থেকে ঘর তৈরি করতে সহয়তা করা হবে বলে জানান তিনি।


এলাকা ঘিঞ্জি থাকায় দমকল পৌঁছাতে না পারার প্রসঙ্গে তিনি তৃনমূলকে কটাক্ষ করে বলেন তৃনমূল সরকারের আমলে কোনো প্ল্যানিং ছাড়াই বসতি হচ্ছে। আগামীতে বিজেপি সরকার  এলে রাস্তা চওড়া করা হবে বলে জানান বিধায়ক।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *