দুর্ঘটনা রুখতে নয়া ট্রাফিক নিয়ম, আজ থেকেই কার্যকর ট্রাফিকবিধি

শিলিগুড়ি, ২৫ জানুয়ারিঃ আজ থেকে শিলিগুড়িতে কার্যকর হচ্ছে তিনটি নতুন ট্রাফিক নিয়ম।দুর্ঘটনা রুখতে ডাম্পার এবং অন্যান্য ভারী যানবাহন চলাচলের সময়সীমা পরিবর্তন, দিন ও রাতে শহরের মধ্যে ডাম্পার চলাচলের উপর বিধিনিষেধ এবং রুট ডাইভারশন করা হয়েছে।


শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিসিপি কাজী সামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, পুলিশ কমিশনার সি সুধাকরের নির্দেশে তিনটি নতুন ট্রাফিক নিয়ম করা হয়েছে। বিশেষ করে ইস্টার্ন বাইপাসে ২৪ ঘন্টার মধ্যে ৯ ঘণ্টা ছোট এবং বড় পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে।ইস্টার্ন বাইপাসে রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে। এছাড়াও শিলিগুড়ি শহরে দিনে ও সন্ধ্যায় ডাম্পার চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

ভক্তিনগর চেকপোস্ট থেকে পানিট্যাঙ্কি মোড়, এয়ারভিউ মোড় এবং ভেনাস মোড়, ঘোঘোমালি মোড় থেকে কোর্ট মোড়, ঝঙ্কর মোড় থেকে মাটিগাড়া হাসপাতাল রোড এবং চম্পাসারি মোড় থেকে গুলমা রেলওয়ে স্টেশন রোডে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পণ্যবাহী ও ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।


এছাড়াও বাইরে থেকে আসা ও পাহাড়ে যাওয়া ছোট এবং বড় পণ্যবাহী গাড়ির জন্য মাটিগাড়ার খাপরাইল ও চেকপোস্টের রুট নির্ধারণ করা হয়েছে।জনগনকে এই নতুন ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য আবেদন জানিয়েছেন ট্রাফিক ডিসিপি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *