রাজগঞ্জ, ২১ সেপ্টেম্বরঃ আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা।পরীক্ষার্থীদের হাতে জলের বোতল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানায় বিজেপি।
আগামী ১৪ অক্টোবর পর্যন্ত পরীক্ষা চলবে।রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি রাজগঞ্জের বন্ধুনগর দেবেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে বিজেপি যুব মোর্চার তরফে জলের বোতল ও কলম তুলে দেওয়া হয়।রাজগঞ্জের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে বিজেপির তরফেই এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এবার রাজ্যজুড়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১৮ হাজার ৬২০ জন। এর মধ্যে ছাত্র ৩ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন এবং ছাত্রী ৪ লক্ষ ২ হাজার ৮৮৯ জন। উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ১৪ অক্টোবর পর্যন্ত চলবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিজেপির ওবিসি মোর্চার সভাপতি সনাতন ভৌমিক, মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সুগ্রীব রায়, মাঝিয়ালি যুব মোর্চার সহ-সভাপতি খোকন রায়, হারাধান সাহা সহ অন্যান্যরা।





