নকশালবাড়ি, ২১ সেপ্টেম্বরঃ সরকারি আধিকারিকদের নথী জাল এবং বিপুল টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার নকশালবাড়ি হাসপাতালের কর্মী।
জানা গিয়েছে, সরকারি জমি লিজ করে দেওয়ার ঠিকা নিয়ে জেলাশাসক ও ভূমি রাজস্ব আধিকারিকের স্বাক্ষর জাল করে নথী প্রদান এবং নথী বাবদ ১৭ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে গৌতম দত্ত নামে নকশালবাড়ি হাসপাতালর গ্রুপ সি কর্মীকে।এর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তার সহযোগী চা বিক্রেতা সুভম ঘোষকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগডোগরার এক ব্যবসায়ীকে সরকারি জমি লিজভুক্ত করে দেওয়ার ঠিকা নিয়ে জাল পদ্ধতি ব্যবহার করেন গৌতম।এতেই মোট ১৭ লক্ষ টাকা নেন অভিযুক্ত হাসপাতাল কর্মী।নথী পেয়েই জেলাশাসকের দফতরে গিয়ে মাথায় হাত পড়ে ব্যবসায়ীর।
পরে গোটা ঘটনায় নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ভোররাতে নকশালবাড়ি হাসপাতালের কর্মী গৌতম দাস ও সহযোগী সুভম ঘোষকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। এই ধরনের আরও কত জাল নথি সরবরাহ করে আর্থিক তছরুপ করেছেন তার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।





