রাজগঞ্জের আমবাড়িতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

রাজগঞ্জ, ২ মার্চঃ কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ রাজগঞ্জের আমবাড়িতে। নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত ভোরের আলো থানার অধীনস্থ আমবাড়ির একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে।


সোমবার আমবাড়ির বিজনেস কলোনি, সুদামগঞ্জ, ভোটপাড়া ও সাহেবপাড়া সহ বিভিন্ন এলাকায় এই রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

এদিন কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি উপস্থিত ছিলেন ভোরের আলো থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন জওয়ানরা।


জানা গিয়েছে, নির্বাচন যত এগিয়ে আসবে, ততই স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারি ও টহল আরও জোরদার করা হবে, যাতে শান্তিপূর্ণ ও নির্ভয়ে ভোটদান নিশ্চিত করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *