রাজগঞ্জ, ১০ মার্চঃ রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত আমবাড়ি এলাকায় পাকা রাস্তার শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়।শিলিগুড়ি–জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের আর্থিক সহযোগিতায় এই রাস্তা নির্মাণ করা হবে।
জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণের কাজ হবে।মঙ্গলবার এই রাস্তার শিলান্যাস করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ, অঞ্চল সভাপতি বিজয় দাস, দিপেন প্রামাণিক, তুষার দত্ত এবং ভাস্কর রায় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব ও বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তার অবস্থা খারাপ ছিল। নতুন পাকা রাস্তা নির্মিত হলে সাধারণ মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে।
