শিলিগুড়ি, ১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির হাসপাতাল মোড়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় জখম হলেন এক মহিলা।আহত মহিলার নাম মনীষা সিংহ।
জানা গিয়েছে, শনিবার রাতে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন মা ও মেয়ে।সেইসময় শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে দুর্ঘটনার শিকার হন মনিষা সিংহ।পেছন থেকে একটি অ্যাম্বুলেন্স এসে ধাক্কা মারে।ছিটকে পড়ে মহিলা।ঘটনার পর আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ, অ্যাম্বুলেন্সে কোন রোগী ছিল না।দ্রুত গতিতে ছিল অ্যাম্বুলেন্সটি।এরফলেই এই দুর্ঘটনা ঘটে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
