শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারিঃ এক কিশোরীকে অপহরণের অভিযোগে প্রেমিককে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃত যুবকের নাম সাহনুর হাসান (২২), হলদিবাড়ির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার থেকে কিশোরী নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।এরপর তদন্তে নামে পুলিশ।একটি এনজিও’র সহায়তায় কিশোরীকে জংশন এলাকা থেকে নিরাপদে উদ্ধার করা হয়।ঘটনায় গ্রেফতার করা হয় সাহনুর হাসানকে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং সম্ভবত বিয়ে করার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কিশোরী।পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
