ফাঁসিদেওয়া, ৯ ফেব্রুয়ারিঃ এক ব্যক্তির অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ফাঁসিদেওয়ায়।
জানা গিয়েছে, ফাঁসিদেওয়ার ঝমকলাল জোতে মহানন্দা ক্যানেলের পাওয়ার হাউসের কাছে বালির চরে ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও মৃতের পরিচয় পাওয়া যায়নি।গোটা ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
