আমবাড়ি, ১০ নভেম্বরঃ শ্যামাপুজো উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করলো আমবাড়ি শক্তি সোপান ক্লাব, অংশ নিল বহু খুদে শিল্পী। ক্লাব ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় শিশুরা রং-তুলির মাধ্যমে মা কালীর বিভিন্ন রূপ তুলে ধরে খুদে প্রতিযোগীরা। শিশুদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
ক্লাব কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, প্রতিবছরের মতো এবছরও শ্যামাপুজো উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশুদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা প্রকাশের সুযোগ করে দেওয়া এবং তাদের উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি ছোট ছোট শিশুরাও।
ক্লাবের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। তাদের মতে, পড়াশোনার পাশাপাশি এমন সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশুদের সৃজনশীলতা ও প্রতিভার বিকাশে সাহায্য করে।





