জলপাইগুড়ি, নভেম্বরঃ কালীপুজোর রাতে একাধিক জায়গায় অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকায়। বাড়ি, শপিং মল থেকে শুরু করে স্বেচ্ছাসেবীদের দীর্ঘদিনের প্রচেষ্টায় গড়ে তোলা একটি স্বপ্নের প্রকল্পও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, জলপাইগুড়ির কদমতলা, আদরপাড়া ও সেনপাড়া-সহ একাধিক জায়গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরপর এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রাথমিকভাবে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের নেপথ্যে আতশবাজিকে সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে।
আনন্দ উদযাপনের নামে অসতর্কভাবে বাজি পোড়ানোর জেরে সাধারণ মানুষের বাড়িঘর ও সম্পত্তি ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।





