শিলিগুড়ি, ৭ নভেম্বরঃ দীপাবলির আগে মাটিগাড়ায় জুয়ার আসরের হদিশ পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নগদ ২ লক্ষ ৪৫ হাজার টাকা, তাস সহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপাবলি ও কালীপুজোকে কেন্দ্র করে মাটিগাড়া থানার অন্তর্গত একটি ঘরে জুয়ার আসর চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় ডিডির আধিকারিকরা। ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের নাম হরসুন্দর রায় , উকিল সাইবো, প্রবেশ ছেত্রী, সন্তোষ মাহালি, বিজয় সাইবো, রজত সাইবো, আনন্দ সাইবো, ভরত সাইবো, রাজু কুমার গুপ্ত, বাবিন গুরুং ও রাজু সাইবো।
ধৃত ১১ জনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।





