আশিঘর ফাঁড়ির উদ্যোগে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ

শিলিগুড়ি, ৭ জানুয়ারিঃ জাঁকিয়ে পড়েছে শীত। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দুঃস্থ ও অসহায় পরিবারগুলি।সেইসব মানুষের পাশে দাঁড়াল আশিঘর ফাঁড়ির পুলিশ।


আশিঘর ফাঁড়ির ওসি মৃন্ময় ঘোষের নেতৃত্বে ফাঁড়ি অন্তর্গত বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দুঃস্থ পরিবারগুলির হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।এই মানবিক উদ্যোগে আশিঘর ফাঁড়ির পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।শীতবস্ত্র পেয়ে খুশি দুঃস্থ পরিবারগুলি।

এই বিষয়ে ওসি মৃন্ময় ঘোষ জানান, আগামীদিনেও এই ধরনের মানবিক কর্মসূচি গ্রহণ করা হবে।কোথাও দুঃস্থ ও অসহায় মানুষের সাহায্যের প্রয়োজন হলে পুলিশকে জানান। সেইসব মানুষের পাশে দাঁড়ানো হবে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *