‘মহিলার অশ্লীল ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট’- সাইবার পুলিশের জালে যুবক 

শিলিগুড়ি, ২৫ মার্চঃ মহিলার অশ্লীল ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট।এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করলো শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম অমর দত্ত।ফকদইবাড়ি এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, ফকদই বাড়ি এলাকার বাসিন্দা এক মহিলা গত ২২শে ফেব্রুয়ারি সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, তার নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তা ব্যবহার করছিল কেউ।সেই ভুয়ো অ্যাকাউন্ট থেকে অশ্লীল ছবি পোস্ট এবং একাধিক ব্যক্তিকে বিভ্রান্তিকর ও অশালীন ম্যাসেজ পাঠানো হচ্ছিল।মহিলার কর্মক্ষেত্রের আর্থিক লেনদেন সংক্রান্ত ম্যাসেজও পাঠানো হয়েছিল। 
এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশ।এরপর গতকাল রাতে অভিযুক্ত অমর দত্তকে গ্রেফতার করা হয়।আজ ধৃতকে আদালতে পেশ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *