আরজি কর ইস্যুতে বাগডোগরা থানায় বিক্ষোভ কর্মসূচি বিজেপির

বাগডোগরা, ২৩ আগস্টঃ আরজি কর ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জানিয়ে বাগডোগরা থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করলো বাগডোগরা মন্ডল বিজেপি।


জানা গিয়েছে, এদিন বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা লক্ষ্মী শর্মার নেতৃত্বে মিছিল করে থানায় আসেন বিজেপি কর্মীরা।থানার সামনে বসে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান তোলেন বিজেপি কর্মীরা।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজলকান্তি সরকার, মন্ডল সভাপতি শীষ্ণু ওঁরাও, সিদ্ধার্থ গুরুং সহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *