বাগডোগরা, ১১ মার্চঃ ভোটের ঘন্টা বাজার আগে এবার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এক ছাদের তলায় বৈঠকে ভোট প্রস্তুতি শুরু তৃণমূলের।
দলের পক্ষ থেকে এখনো প্রার্থী পদ ঘোষনা না হলেও মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবেন দল একযোগে তার হয়ে লড়াই করবে এই অঙ্গীকার নিয়ে এদিন বাগডোগরায় সভা করল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস।
এদিনের বৈঠকে জেলা চেয়ারম্যান, কোর কমিটির সদস্য সহ নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগামীদিনে সংগঠন কিভাবে চলবে তা ঠিক করতেই এই সভার আয়োজন করা হয়।
