বন্ধুদের সঙ্গে বালাসন নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু নাবালকের 

ফাঁসিদেওয়া, ৪ এপ্রিলঃ বন্ধুদের সঙ্গে বালাসন নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক নাবালকের। ফাঁসিদেওয়ার দানাগছ এলাকার ঘটনা। মৃতের নাম দানিয়েন বেগ (৯) ফাঁসিদেওয়ার শালডাঙ্গির বাসিন্দা।
জানা গিয়েছে, এদিন স্থানীয় কয়েকজনের সঙ্গে বালাসন নদীতে স্নান করতে নামে নাবালক।সেইসময় নাবালক হঠাৎ করে নদীর জলে তলিয়ে গেলে চিৎকার শুরু করে সকলে।চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। 
স্থানীয়দের সাহায্যে নাবালককে উদ্ধার করে প্রথমে ফাঁসিদেওয়ার গ্রামীণ হাসপাতাল এবং পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা নাবালককে মৃত বলে ঘোষণা করে। 
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানা ও ফাঁসিদেওয়া থানার পুলিশ।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *