শিলিগুড়ি, ১৫ জানুয়ারিঃ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত মাটিগাড়ার পালপাড়া মোড়ে বালাসন সাব-ট্রাফিক গার্ডের নতুন অফিসের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার সি সুধাকর।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার হেড কোয়ার্টার তন্ময় সরকার, ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং, ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী সামসুদ্দিন আহমেদ, এডিসিপি পূর্ণিমা শেরপা, ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
পুলিশ কমিশনার সি সুধাকর ফিতে কেটে বালাসন সাব-ট্রাফিক গার্ডের নতুন অফিসের উদ্বোধন করেন। জানা গিয়েছে, এই অফিস থেকেই মাটিগাড়া থানা অন্তর্গত জাতীয়সড়ক এবং আশেপাশের এলাকায় যানজট নিয়ন্ত্রণ করা হবে।
এদিনের অনুষ্ঠানে শিশুদের স্কুল ব্যাগ এবং দুঃস্থদের কম্বল বিতরন করা হয়। পাশাপাশি একটি রক্তদান শিবিরের আয়োজনও করা হয়।
