বালি চুরির অভিযোগ, ফের ২ টি ট্রাক্টর আটক করল এসএসবি

নকশালবাড়ি,৩০ জানুয়ারিঃ : নদী থেকে বালি চুরির অভিযোগে ২টি ট্রাক্টর আটক করল এস‌এসবি। নকশালবাড়ির ছোটো মনিরাম এলাকার মেচী নদীতে অভিযান চালায় এস‌এসবি ৪১নং ব্যাটেলিয়ন।


এস‌এসবি জওয়ানদের দেখতে পেয়ে ট্রাক্টর ছেড়ে পালিয়ে যায় ট্রাক্টর চালকরা। পরে ২টি বালি বোঝাই ট্রাক্টর আটক করে এস‌এসবি। আটক ট্রাক্টরদের নকশালবাড়ি থানার তুলে দেয় এস‌এসবি। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। গতকাল খড়িবাড়িতে এস‌‌এসবি, পুলিশ ও ভূমি ও ভূমি রাজস্ব দফতরের যৌথ অভিযানে ১৬টি বালিবোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *