নকশালবাড়ি, ১৭ মার্চ: নাম ঘোষণা হতেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করলেন মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার সিপিআইএম প্রার্থী ঝরেন রায়।
এদিন রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ সহ দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বের হন প্রার্থী। নকশালবাড়ির সীমান্ত লাগোয়া বড়মনিরাম ও তারাবাড়ি গ্রামে প্রচার করেন তিনি। ঘরে ঘরে গিয়ে হাতজোড় করে ভোটে দেওয়ার অনুরোধ করেন।
সিপিআইএম প্রার্থী ঝরেন রায় বলেন, সিপিআইএম সারাবছর মানুষের সঙ্গে রয়েছে।মানুষ গনতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করবে সেই আশায় প্রচার করছি। প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি হলেও মানুষ পরিবর্তন চাইছে। এবার মানুষ সিপিআইএমকে চাইছে বলে জানান তিনি।
