বাড়িতেই চলছিল বেআইনি মদের কারবার!পুলিশের অভিযানে গ্রেফতার ১  

শিলিগুড়ি, ১০ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি সংলগ্ন শিমুলগুড়ি এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি মদ সহ গ্রেফতার করা হল একজনকে । ধৃতের নাম প্রেমলাল রায়।
জানা গিয়েছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ গোপন সূত্রের খবরের  ভিত্তিতে অভিযান চালায়। হাতেনাতে গ্রেফতার করা হয় প্রেমলাল রায়কে। 
পুলিশ সূত্রে খবর, প্রেমলাল রায় নিজের বাড়িতেই দীর্ঘদিন ধরে বেআইনি মদের কারবার চালিয়ে যাচ্ছিল। বাড়ির মধ্যেই বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ মজুত করা ছিল। প্রচুর পরিমাণ মদ উদ্ধার হয়েছে।
 
ধৃত ব্যক্তিকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *