বিজেপির পরিবর্তন যাত্রার সমর্থনে বেলাকোবায় বাইক মিছিল যুব মোর্চার

রাজগঞ্জ, ৭ মার্চঃ বিজেপির পরিবর্তন যাত্রার সমর্থনে বেলাকোবায় বাইক মিছিল করলো রাজগঞ্জ বিজেপি যুব মোর্চা। 
জানা গিয়েছে, এদিন মিছিলটি রাজগঞ্জের দশদরগা এলাকা থেকে শুরু হয়ে বেলাকোবা, আমবাড়ি সহ একাধিক এলাকা পরিক্রমা করে শেষ হয় গন্ডারমোড়ে।বাইক মিছিলে অংশ নেন বিজেপি ও যুব মোর্চার বহু কর্মী-সমর্থক।
মিছিল চলাকালীন বিভিন্ন স্লোগানে তোলেন কর্মীরা।আসন্ন নির্বাচনের আগে সংগঠনের শক্তি প্রদর্শনের লক্ষ্যেই এই কর্মসূচি বলে জানান নেতৃত্বরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *