বেলাকোবা-আমবাড়ি রাজ্য সড়কে পথ দুর্ঘটনা, জখম ২

রাজগঞ্জ, ২৩ ফেব্রুয়ারিঃ বেলাকোবা – আমবাড়ি রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় আহত ২। রবিবার রাতে রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া এলাকায় বেপরোয়া গতির একটি বাইকের ধাক্কায় পথচারী সহ বাইক চালক গুরুতর জখম হন।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমবাড়ির দিক থেকে বেলাকোবার দিকে যাচ্ছিল একটি বাইক। সেইসময় সরকারপাড়ার এক বাসিন্দা রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। হঠাৎই পেছন থেকে বাইকটি ধাক্কা মারলে তিনি ছিটকে পড়েন। সংঘর্ষে বাইকচালকও গুরুতর আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। জখম দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তায় নিয়মিত বেপরোয়া গতিতে যান চলাচলের জেরে দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *