কার্শিয়াং বিধানসভা আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বিজিপিএম প্রার্থী অমর লামা

কার্শিয়াং, ১ এপ্রিলঃ কার্শিয়াং বিধানসভা আসনে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দিলেন প্রার্থী অমর লামা।
জানা গিয়েছে, এদিন মনোনয়ন জমা দেওয়ার আগে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রতিষ্ঠাতা অনিত থাপা এবং অমর লামা সকালে একটি মন্দিরে পুজো করেন।
এরপর বিশাল মিছিল করে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থককে মনোনয়ন জমা করতে যান অমর লামা।মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে কার্শিয়াং মহকুমাশাসকের কার্যালয়ে পৌছায়।এরপর মহকুমাশাসক প্রিয়া যাদবের কাছে মনোনয়ন পত্র জমা দেন অমর লামা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *