খড়িবাড়ি, ৩ মার্চ: আগামী ৫ মার্চ নেপালে সাধারণ নির্বাচনের জন্য আজ থেকে বন্ধ হল ভারত নেপাল সীমান্ত। খড়িবাড়ির পানিট্যাঙ্কির সীমান্ত ৭২ ঘন্টার জন্য বন্ধ করা হয়েছে।
জানা গিয়েছে, বন্ধের জেরে দুই দেশের নাগরিকদের মধ্যে যাতায়াত ও ব্যবসা পুরোপুরি বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স সার্ভিস খোলা রাখা হয়েছে। আগামী ৬ই মার্চ সকাল থেকে স্বাভাবিক হবে সীমান্ত। পানিট্যাঙ্কি সীমান্ত বাণিজ্য মূলত নেপালের নাগরিকদের ওপর নির্ভরশীল থাকায় ব্যবসার ওপরেও প্রভাবপড়বে।
পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি সম্পাদক দীপক চক্রবর্তী জানান, ব্যবসায় ক্ষতি হবে তবে অন্যবারের তুলনায় তা কম।তবে নেপালের নির্বাচন ও সরকার গঠনে তাকিয়ে সীমান্তের ব্যবসায়ীরা।
এদিন সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় ২ দেশের নাগরিকরা সীমান্তে আটকে পড়েন।
