পাচারের আগে লক্ষাধিক টাকার বিদেশী সিগারেট উদ্ধার, গ্রেফতার ২  

শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ জঙ্গলি বাবা মন্দির রোডের কাছে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বিদেশী সিগারেট উদ্ধার করলো বাগডোগরা থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ২ জন। ধৃতদের নাম চুমির আলী এবং মইউদ্দিন।দুজনই অসমের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাগডোগরা থানার পুলিশ খবর পায় যে অসম থেকে শিলিগুড়ি হয়ে বিদেশী সিগারেট পাচার করা হচ্ছে।এই খবরের ভিত্তিতে জঙ্গলি বাবা মন্দির রোডের কাছে নজরদারি শুরু করে পুলিশ। অসম থেকে আসা একটি ট্রাককে সন্দেহের ভিত্তিতে দাঁড় করানো হয়। 
তল্লাশি চালিয়ে ট্রাক থেকে বেশ কয়েক কার্টন বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। ট্রাক চালকের কাছে সিগারেটের নথী চাওয়া হলে তিনি কোনও বৈধ নথী দেখাতে পারেননি।এরপরই পুলিশ ট্রাক থেকে প্রায় ২০ লক্ষ টাকার বিদেশী সিগারেট উদ্ধার করে।ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে।  
ধৃতদের আগামীকাল শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *