শিলিগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ

শিলিগুড়ি, ২৯ মার্চঃ শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে হঠাৎ বিকট শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা।বাইরে এসে দেখেন, এক ব্যক্তি রাস্তার ধারে বিদ্যুতের খুঁটির পাশে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে আশিঘর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ পৌঁছে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটতে পারে।গোটা ঘটনার তদন্তে আশিঘর ফাঁড়ির পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *