শিলিগুড়ি, ৩১ মার্চঃ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, শূন্যপদ পূরণ এবং পরিকাঠামো উন্নয়নকে ইস্যু করে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি পোস্টার লাগালেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। মঙ্গলবার শিলিগুড়ি থানা, শিলিগুড়ি বয়েজ হাইস্কুল, শিলিগুড়ি পুরনিগম সহ বিভিন্ন জায়াগায় বিজেপির প্রতিশ্রুতি পোস্টার লাগান শঙ্কর।
এদিন শঙ্কর ঘোষ বলেন, জল, বিদ্যুৎ, রাস্তা, নিকাশি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো মৌলিক পরিষেবার পাশাপাশি সরকার পরিচালনার অন্যতম প্রধান স্তম্ভ রাজ্যের সরকারি কর্মচারীরা। স্থায়ী, অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের অবদান ছাড়া প্রশাসন কার্যত অচল।রাজ্যের বিভিন্ন স্তরের কর্মচারী—যেমন সাফাই কর্মী, আইসিডিএস কর্মী, স্বাস্থ্যকর্মী, প্যারা-টিচার ও সিভিক ভলেন্টিয়ারদের বেতন অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। বিজেপি সরকার গঠিত হলে তাদের সাম্মানিক বৃদ্ধি করা হবে।
এছাড়াও বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশনের কাজ শুরু করা হবে। এরফলে গ্রুপ বি ও সি কর্মচারীদের বেতন প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে বলে দাবী করেন শঙ্কর ঘোষ।রাজ্যে দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণ না হওয়া নিয়েও সরব হন বিজেপি প্রার্থী।
