ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে জোরকদমে ভোট প্রচারে বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি

শিলিগুড়ি,১০ এপ্রিলঃ ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে জোরকদমে ভোট প্রচার সারছেন  বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি। 
জানা গিয়েছে, এদিন ফকদই বাড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শিখা চ্যাটার্জী।নিজের সমর্থনে ভোট প্রার্থনা করেন।  
এদিন শিখা চ্যাটার্জি জানান, সামাজিক মাধ্যমে কিছু বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হচ্ছে।যেখানে দাবি করা হচ্ছে যে তিনি নাকি এলাকায় দেখা দেন না বা কোনো কাজ করেননি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি অভিযোগ করেন, এই ধরনের ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের কিছু কর্মী। আসলে ওরা ভয় পেয়ে এসব করছে বলে জানান তিনি।
আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারেও আশাবাদী শিখা চ্যাটার্জি।সাধারণ মানুষের আশীর্বাদ নিয়েই এবারে ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপি ভালো ফল করবে আশা প্রকাশ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *