জলপাইগুড়ি, ১৭ মার্চঃ প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষনা হতেই মিষ্টি খেয়ে বিজেপি’কে শূন্য খাওয়ানোর কথা বললেন জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস।
এবারে জলপাইগুড়ি সদর বিধানসভা আসনে প্রার্থী বদল করেছে তৃণমূল।বিদায়ী বিধায়ক ডঃ প্রদীপ কুমার বর্মার জায়গায় প্রার্থী করা হয়েছে এসসি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাসকে।
এদিন বিধানসভা নির্বাচনে তার নাম ঘোষনা হতেই উচ্ছাসে ফেটে পড়েন দলীয় কর্মী সমর্থকেরা।সকলকে মিষ্টি মুখ করান।
কৃষ্ণ দাস বলেন, আমরা এখন মিষ্টি খাচ্ছি, বিজেপিকে শূন্য খাওয়াবো।জলপাইগুড়িতে বিজেপি শূন্য পাবে।যেভাবে মানুষকে হয়রানি করা হয়েছে তার জবাব আগামী ২৩ এপ্রিল বাংলার মানুষ দেখিয়ে দেবে।
