ফাঁসিদেওয়ায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল পরিবর্তন পঞ্চায়েত সদস্যের 

ফাঁসিদেওয়া, ৬ এপ্রিলঃ বিজেপি বিধায়ক তথা প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল পরিবর্তন করলেন বিজেপি পঞ্চায়েত সদস্য।
ফাঁসিদেওয়া বিধানসভার ২৭/১৬০ পালপাড়া বুথে জয়ী হয়েছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য বসন্ত মিঞ্জ। অভিযোগ, ২০২১ সালের পর বিজেপির বিধায়ক এলাকার কোন উন্নয়ন কাজ করেননি।এলাকার কোন কাজেই পাওয়া যেত না।এই অভিযোগ তুলে বিধানসভা ভোটের আগে ঘাসফুল শিবিরে যোগ দিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য বসন্ত মিঞ্চ সহ ৩০টি পরিবার। 
এদিন ফাঁসিদেওয়া বিধানসভার তৃণমূলের কোর্ডিনেটর কাজল ঘোষ, ফাঁসিদেওয়া ব্লক ১ সভাপতি আখতার আলি এবং তৃণমূল প্রার্থী রিনা টোপ্নো এক্কার হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করেন বিজেপির পঞ্চায়েত সদস্য বসন্ত মিঞ্জ সহ অন্যান্যরা।দল পরিবর্তন করেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে সুর চড়ান বসন্ত মিঞ্জ। 
অন্যদিকে তৃণমূল প্রার্থী রিনা টোপ্নো এক্কা বলেন, আরও বিজেপি নেতারা যোগাযোগ করছে। শীঘ্রই ফের বড় যোগদান হবে।
বিজেপি প্রার্থী দূর্গা মূর্মূ বলেন, বসন্ত মিঞ্জ নীতি আদর্শ পরিবর্তন করে এই কাজ করেছেন। আর তৃণমূলের মুভি শেষ হয়ে এসেছে।
ফাঁসিদেওয়া বিধানসভা তৃণমূল কোর্ডিনেটর কাজল ঘোষ জানান, এটা হ‌ওয়ার ছিল, দূর্গা মূর্মূর ওপর মানুষের আস্থা নেই, এবার দলের লোকেদের আস্থা নেই তার প্রমাণ এটা। তৃণমূল এবার বিপুল ভোটে ফাঁসিদেওয়া বিধানসভা জয়ী হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *