শিলিগুড়ি, ১০ মার্চঃ শিলিগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রার আয়োজন।মঙ্গলবার শিলিগুড়ির শহরের ভেতর দিয়ে পরিবর্তন যাত্রা পরিক্রমা করে মাটিগাড়া হয়ে নকশালবাড়ি পৌঁছায়।
এদিন সেবক রোডে খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে পরিবর্তন যাত্রার সূচনা করেন বিজেপি নেতৃত্ব। শিলিগুড়িতে পরিবর্তন যাত্রায় বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায় ও দীপক বর্মণ সহ বিজেপি নেতা কর্মীরা ছিলেন।
এদিন হাসমি চকে একটি সভার আয়োজন করা হয়।সেখান থেকে তৃণমূলকে নিশানা করেন বিজেপি নেতৃত্ব। রাজ্যে নিয়োগ দুর্নীতি, নারী নির্যাতন সহ বিভিন্ন ঘটনায় সরকার বদলের ডাক দেওয়া হয়।
