দ্যা হিমালয়ান আই ইনস্টিটিউটের দশবছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

শিলিগুড়ি, ১৫ ফেব্রুয়ারিঃ দ্যা হিমালয়ান আই ইনস্টিটিউটের দশবছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হল। শিলিগুড়ির কিরণ চন্দ্র ভবনে এই শিবিরে চিকিৎসক, কর্মী এবং তাদের পরিজনরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ হাসপাতালের কর্তৃপক্ষ ও বিশিষ্ট ব্যক্তিরা।


২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সুপার-স্পেশালিটি চক্ষু হাসপাতালটি গত এক দশক ধরে উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য উন্নত ও সুলভ মানের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে। প্রতিদিন প্রায় ২৫০ জন রোগী উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও সিকিম, ভুটান, বিহার, বাংলাদেশ ও নেপাল থেকে এখানে চিকিৎসা নিতে আসে।

অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি—যেমন ফ্যাকো মেশিন, রেটিনা সার্জারির কনস্টেলেশন ভিশন সিস্টেম এবং ল্যাসিক স্ক্রিনিংয়ের জন্য পেন্টাক্যাম—হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।


হাসপাতালটি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রকল্পের অন্তর্ভুক্ত এবং বিভিন্ন বীমা সংস্থার সঙ্গে যুক্ত থেকে ক্যাশলেস পরিষেবা প্রদান করে। জলপাইগুড়ি ও ইসলামপুরে আউটডোর ক্লিনিক রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি পুরনিগম, জিটিএ ও রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় নিয়মিত বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

২০১৬ সাল থেকে এখন পর্যন্ত ৩ লক্ষেরও বেশি রোগী সফলভাবে চিকিৎসা পেয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *